ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

রূপগঞ্জে ১১০৭ বোতল ফেন্সিডিল ও এসকাফ জব্দ, আটক- ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ (ESKUF) সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামের  একজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ ও  একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেন  উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ  ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে  সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলো বলে পুলিশের কাছে সংবাদ ছিল । বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী  নিষিদ্ধ  মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে সংবাদ আসে।  পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে  একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১,১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

ওসি আরো জানান,  এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  পলাতক আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

রূপগঞ্জে ১১০৭ বোতল ফেন্সিডিল ও এসকাফ জব্দ, আটক- ১

আপডেট সময় : ০৬:২১:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬