ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo মোল্লারহাটে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। Logo টানা অষ্টম কার্যদিবসেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, লেনদেন ৯ মাসের মধ্যে সর্বোচ্চ Logo ‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা Logo জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে সম্ভাব্য বাংলাদেশ এইচপি দল Logo মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট Logo ২৭ বছর পুরোনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবারও বাতাস লিক, বাড়ছে উদ্বেগ Logo ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধে রুমিন ফারহানার প্রতিবাদ Logo সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ পুনর্বহাল Logo ঝালকাঠিতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন, প্রধান অতিথি জিয়াউদ্দিন হায়দার

রাশিয়ার সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৯ জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১১৩ বার পঠিত

বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। ছবি সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১ এপ্রিল ২০২৬ ।।

অধিকৃত ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে বিমানে থাকা মোট ২৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত ফ্লাইট চলাকালে ক্রিমিয়ার আকাশে থাকা এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল দুর্ঘটনাস্থল শনাক্ত করে। সেখানে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানে থাকা ৬ জন ক্রু সদস্য ও ২৩ জন যাত্রী—সকলেই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে ধারণা করছে, কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, বিমানে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আক্রমণ বা পাখির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা নেই। দুর্ঘটনাটি ক্রিমিয়ার দুর্গম পার্বত্য এলাকায় ঘটে।

ট্যাগস :

রাশিয়ার সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৯ জন

আপডেট সময় : ১১:৫৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬