রাজাপুরের উত্তমপুর বাজারে খাদ্য বান্ধব চাল বিতরন
- আপডেট সময় : ০৫:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৪৫৭ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে গোলাম সরোয়ার ডিলারের মাধ্যমে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ খাদ্য অধিদফতর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরণ করা হয়। ২৫ আগাস্ট ( সোমবার) উপজেলার উত্তমপুর বাজারে সকাল ১০ টায়র দিকে এ কার্যক্রম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ এর তত্বাবধানে পরিচালিত হয়।
নব নিয়যুক্ত ডিলার গোলাম সরোয়ার সিকদারের পরিচালনায় খাদ্যবান্ধব ৫০৫টি পরিবারকে ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বড়ইয়া ইউনিয়ন যুবদল নেতা রুবেল ফকির, শহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোলাম সরোয়ার জানান, আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। যাতে খাদ্য বান্ধব চাল বিতরন সুষ্ঠুভাবে করতে পারি। ৪৫০ টাকার বিনিময়ে আমার আওতাধীন ৫০৫ টি পরিবার রয়েছে। আমি যতদিন ডিলার থাকব ততদিন সততা এবং জবাবদিহিতার মাধ্যমে এ কর্মসূচী চাল বিতরণ করার চেষ্টা করব।
খাদ্য বান্ধব চাল ৩০ কেজি ৪৫০ টাকার বিনিময়ে পেয়ে অনেকেই জানান, অতীতের তুলনায় আমরা নবনিযুক্ত ডিলার গোলাম সরোয়ারের ব্যবহার এবং চালের সঠিক পরিমান পেয়ে আমরা খুশি।





















