ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সংযমের পরিবর্তে লোভী হয়ে উঠে:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ী সংযমের পরিবর্তে লোভী হয়ে উঠে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রমজানে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বুধবার (৬ মার্চ) কুর্মিটোলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরে সংস্থাটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ঈদ এলে জাল টাকার সরবরাহও বেড়ে যায়। এ বিষয়ে মনিটরিং বাড়াতে হবে। যদিও অভিযান চলছে, তবুও আরও যত্ন নেওয়া দরকার। অভিযান চালিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক। আমাদের দেশকে আরো উন্নত করতে হবে। দেশের সম্পদকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ দমনে র‌্যাব সাহসী ভূমিকা পালন করেছে। এছাড়া বনদস্যুদের আত্মসমর্পণ করে পুনর্বাসন করেছে তারা। জঙ্গি ও সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করায় মানুষের মনে শান্তি ফিরে এসেছে। র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে র‌্যাবকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। র‌্যাবকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। পুলিশকেও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

সরকারপ্রধান বলেন, যারা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তাদের বিরুদ্ধে কীভাবে নিষেধাজ্ঞা আসে। তখন বলেছিলাম, নিষেধাজ্ঞা কখনো একতরফা হয় না। প্রয়োজনে আমরাও নিষেধাজ্ঞা দেব।

শেখ হাসিনা বলেন, বিগত নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে র‌্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানে সংযমের পরিবর্তে বেশি লোভী হয়ে পড়ে। ঈদে এসব ব্যবসায়ী, চোরাচালান ও জাল টাকা রোধে ব্যবস্থা নিতে হবে।

রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সংযমের পরিবর্তে লোভী হয়ে উঠে:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪