ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

রমজান উপলক্ষ্যে চাল-তেল-চিনি-খেজুরের ওপর শুল্ক কমালো সরকার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ৫০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

পবিত্র রমজান মাস উপলক্ষে চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বৃহস্পতিবার সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত পৃথক চারটি আদেশে এ তথ্য জানা গেছে।

গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, রমজানে এসব পণ্যের সরবরাহ কমানো চলবে না।

ওইদিন বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের পর পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে বলেছেন। বৈঠকে তিনি মন্ত্রীদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জেনেছেন, মন্ত্রীরা কী কাজ করেছেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এরপর প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দেন।

ওই বৈঠক থেকে তিনি রমজানে প্রয়োজনীয় চারটি পণ্য বিশেষ করে খেজুর, ভোজ্যতেল, চিনি ও চালের শুল্কহার কমানোর জন্য এনবিআরকে নির্দেশ দেন।

রমজান উপলক্ষ্যে চাল-তেল-চিনি-খেজুরের ওপর শুল্ক কমালো সরকার

আপডেট সময় : ০২:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪