ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২১৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ১২ জনই মিসৌরি অঙ্গরাজ্যের। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। শক্তিশালী ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে বাড়ি-ঘর ভেঙে পড়েছে এবং গাড়ি উল্টে গেছে। খবর বিবিসির। কানসাস অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া সেখানে ধুলোঝড়ের প্রভাবে ৫৫টির বেশি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় মিশিগান, মিসৌরি এবং ইলিনয়সহ পাঁচটি অঙ্গরাজ্যে দেড় লাখের বেশি স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।মিসিসিপির মধ্যাঞ্চল, পূর্ব লুইসিয়ানা, পশ্চিম টেনেসি আলাবামার বিভিন্ন অংশ এবং আরকানসাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, আকস্মিক বন্যা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। স্থানীয় সময় শনিবার রাতে আলাবামা অঙ্গরাজ্যজুড়ে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। মিসৌরির গভর্নর মাইক কেহো বলেছেন, ওই অঙ্গরাজ্য প্রচণ্ড ঝড় এবং টর্নেডোর কারণে বিধ্বস্ত হয়ে পড়েছে।  সেখানে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং প্রাণহানি ঘটেছে। মিসৌরি অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ২৫টি কাউন্টিতে এখন পর্যন্ত ১৯টি টর্নেডো আঘাত হেনেছে। এদিকে আরকানসাস অঙ্গরাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। ওই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্পও জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অন্যদিকে ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট ওই অঙ্গরাজ্যে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।শুক্রবার রাতে টেক্সাসে ধুলোঝড়ের কারণে আনুমানিক ৩৮টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। টেক্সাসের অন্যত্র আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৩৪ জন নিহত

আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫