ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

মেসির অ্যাসিস্টে মিয়ামির জয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২২১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত মৌসুমের প্রথম ম্যাচে জিতেছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে রিয়াল সল্টলেককে ২-০ গোলে হারিয়েছে মিয়ামি। দুটি গোলেই অবদান রাখেন লিওনেল মেসি।

আজ বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় খেলতে নেমে প্রথমার্ধে গোল করে মিয়ামি। মেসির সহায়তায় গোলটি করেন রবার্ট টেলর। ম্যাচের ৩৯তম মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে মিয়ামি। এবার লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন দিয়েগো গোমেজ। ম্যাচের ৮৩তম মিনিটে ডান পায়ের শটে গোলটি করেন তিনি।

এই ম্যাচটি মিয়ামির হয়ে সুয়ারেজের নিয়মিত মৌসুমে অভিষেক হয়েছিল। বার্সেলোনায় মেসির সতীর্থদের মধ্যে তৃতীয় ফুটবলার হিসেবে মিয়ামিতে যোগ দিয়েছেন উরুগুয়ের এই তারকা।

মৌসুমের নিয়মিত ম্যাচ শুরুর আগে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে ৭ ম্যাচ খেলেছে মিয়ামি। এর মধ্যে মাত্র একটিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এসব ম্যাচে একবারেই ধারহীন ছিলেন মেসি। গোল করতে পারেননি সুয়ারেজও। তবে সবগুলো ম্যাচে তারা খেলেননি।

মেসির অ্যাসিস্টে মিয়ামির জয়

আপডেট সময় : ০৬:০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪