ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৯৯০ বার পঠিত
পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের আহাদ মন্ডলের ছেলে সেন্টু মন্ডল (৪৫), একই গ্রামের শফি মীরের ছেলে আনোয়ার মীর (৩৬) ও রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত গুরুপদ হাওলাদারের ছেলে ইমন হাওলাদার দিপংকর (২৮)।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম জানান, একটি চক্র মোটরসাইকেল চুরি করে বিভিন্ন মানুষের কাছে বিক্রি করেছে, এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে জেলার গোয়েন্দা পুলিশের চৌকস একটি দল। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাজাজ, হিরো হুন্ডা, ইয়ামাহাসহ বিভিন্ন কোম্পানীর ৫টি মোটরসাইকেল জব্দ করে ডিবি। এ সময় এই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকায় সেন্টু মন্ডল, আনোয়ার মীর ও ইমন হাওলাদার নামে তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোর্পদ করে পুলিশ। আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত। এই ঘটনায় বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৯:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪