ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

ভোট প্রতিহত করার অধিকার কারো নেই:ইসি আনিছুর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, ভোটে বাধা দেওয়ার অধিকার কারো নেই। যে কেউ প্রতিরোধের চেষ্টা করলে সাত বছরের জেল হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, মাঠেও একই কথা বলেছি। কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতেও নাও পারেন। ভোট প্রতিহত করার অধিকার কারো নাই। কিন্তু অন্যকে প্রতিহত করলে আমরা এবার সংশোধনী এনেছি যে সাত বছর পর্যন্ত জেল বা অর্থদণ্ড করার জন্য। পুলিশ, ম্যাজিস্ট্রেট সবাইকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আনিছুর রহমান বলেন, দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাউকে রেহাই দেব না।

অপর এক প্রশ্নের জবাবে কমিশনার আরও বলেন, ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হলে চোখে পড়লেই ব্যবস্থা নেবে।

তিনি বলেন,আমাদের কাছে হেভি ওয়েট কা লাইট ওয়েট বলে কেউ নেই। যার বিরুদ্ধ অভিযোগ আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ শোডাউন করতে পারবে না কেউ। উৎসবমুখর ভোট থাকবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোট প্রতিহত করার অধিকার কারো নেই:ইসি আনিছুর

আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩