ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ভিসানীতি নিয়ে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’র বিবৃতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা হতে পারে বলে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ সম্পাদক ফোরাম তার এই বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত মনে করে। ফোরামের দাবি, এ ধরনের বক্তব্য দেশের স্বাধীন গণমাধ্যমের ওপর অযাচিত চাপ সৃষ্টি করে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।

বুধবার বাংলাদেশ সম্পাদক ফোরামের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র যখন সারা বিশ্বে মুক্ত গণমাধ্যমের কথা বলে, সেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ ধরনের বক্তব্য দুঃখজনক এবং যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতির পরিপন্থী।’

বিবৃতিতে সম্পাদক ফোরাম জানায়, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, দেশের গণমাধ্যম এবং সাংবাদিক সমাজ গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলে। দেশে আসন্ন নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, এটি দেশের মানুষের প্রত্যাশা এবং এ লক্ষ্যে গণমাধ্যম ও সাংবাদিক সমাজ গুরুত্বপূণ ভূমিকা পালন করছে।’

ভিসানীতি নিয়ে ‘বাংলাদেশ সম্পাদক ফোরাম’র বিবৃতি

আপডেট সময় : ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩