ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন

ভিভোর সাথে ছবির ফ্রেমে বাবা দিবস উদযাপন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫ ৩১৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

‘বাবা’- এই একটি শব্দেই লুকিয়ে থাকে জীবনে চলার পথের প্রেরণা, ভরসা এবং নিঃস্বার্থ ভালোবাসা। বাবার হাত ধরে হাঁটতে শেখার সেই মুহূর্ত থেকেই শুরু হয় শত শত স্মৃতির পথচলা। তাইতো বাবা-সন্তানের এ অমূল্য সম্পর্ককে ঘিরে বাবা দিবসে ভিভো বাংলাদেশ আয়োজন করেছে ‘বাবার সাথে মুহূর্ত’ নামে এক বিশেষ ক্যাম্পেইন। যেখানে স্মৃতির ফ্রেমে ধরে রাখা বাবার সাথে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করে উপহার জিতে নেওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণ কারীরা। ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলবে ভিভোর ক্যাম্পেইন। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারীদের ভিভোর অফিসিয়াল ফেসবুক পেইজে নির্দিষ্ট পোস্টের কমেন্টে বাবার সঙ্গে তোলা একটি সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করতে হবে। পাশাপাশি পোস্টটি নিজের টাইমলাইনে পাবলিক করে শেয়ার করতে হবে এবং অবশ্যই ব্যবহার করতে হবে নির্ধারিত হ্যাশট্যাগ #HappyFathersDay #vivoBangladesh। এছাড়াও অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের মতো করে লেখা একটি আবেগঘন ক্যাপশনও শেয়ার করতে পারেন, যা ছবির মুহূর্তটিকে করে তুলবে আরও বিশেষ। ভিভো বিশ্বাস করে, প্রযুক্তি শুধু আধুনিকতার অংশ নয়, বরং প্রিয় মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। সেই ভাবনা থেকেই বাবা দিবসে ভিভো আহ্বান জানাচ্ছে – আপনার বাবার সঙ্গে কাটানো ভালোবাসা ও মমতায় ভরা মুহূর্তগুলো সবার সাথে ভাগাভাগি করে নিতে। কারণ এই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জীবনের সত্যিকারের মূল্য।

ট্যাগস :

ভিভোর সাথে ছবির ফ্রেমে বাবা দিবস উদযাপন

আপডেট সময় : ০৭:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫