ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৩১১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার জেরে বাংলাদেশের শেয়ারবাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের মধ্যেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি হারায়। ডিএসই সূত্রে জানা গেছে, বাজার খোলার পর প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। এরপর ১০ মিনিটের মধ্যেই ডিএসইএক্স সূচক কমে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ। পাশাপাশি ডিএসইএস সূচক নেমে যায় ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, আর ডিএস ৩০ সূচক কমে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ। লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে এনআরবি ব্যাংক এবং বিচ হ্যাচারি লিমিটেড। তবে সামগ্রিকভাবে বাজারের পরিস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর। পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এতে তারা বিনিয়োগ থেকে সরে এসে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকছেন, যার ফলেই বাজারে এই তাৎক্ষণিক ধস দেখা দিয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, আঞ্চলিক নিরাপত্তাজনিত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরায় পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তারা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছেন তারা।

ট্যাগস :

ভারত-পাকিস্তান উত্তেজনায় ঢাকার শেয়ারবাজারে বড় ধস

আপডেট সময় : ০২:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫