ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ Logo ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

ভয়ংকর রূপে ধরা দিলো বাংলার মেয়েরা, সিঙ্গাপুরের জালে ৮ গোল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রথম ম্যাচে জয় ছিল ৩-০ গোলে। এবার বাংলাদেশের মেয়েরা যেন আরো ভয়ংকর রূপে ধরা দিলো। সিঙ্গাপুরের জালে ৮ বার বল পাঠান সাবিনা-তহুরারা।

আজ সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতে করে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২টি গোল করেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা। এছাড়া সানজিদা আক্তার, সাবিনা খাতুন, সুমাইয়া ও শামসুন্নাহার একটি করে গোল করেন।

ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে সিঙ্গাপুরের নারী দল। বাংলাদেশ ১৪২তম এবং বাংলাদেশ দল ১৩০তম স্থানে রয়েছে। কিন্তু সিঙ্গাপুরের ডিফেন্ডারদের আজ যেভাবে নাকানিচুবানি খাইয়েছে সফরকারীরা বাংলাদেশের চেয়ে আরো নিচের সারির দল।

একই স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচের পর আজ দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তহুরা খাতুন। প্রথম ম্যাচে দুই গোল করে বাংলাদেশের জয়ের পেছনে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন এই ফরোয়ার্ড। সেই সঙ্গে ঋতুপর্ণা চাকমার গোলে ৩-০ গোলে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

অন্যদিকে আজকের দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নামেন দর্শকরা। তাদের হয়ে খেলছেন ড্যানেল ট্যান লি যিনি খেলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে।

কিন্তু তাতেও কাজ হয়নি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তাতে সুযোগ মিলল বার কয়েক। কিন্তু কাজে লাগাতে পারছিল না সাইফুল বারীর শিষ্যরা। সিঙ্গাপুরের ওপর চাপ ধরে রাখায় দ্রুতই মিলল গোল। খেলার মাত্র ১৬ মিনিটে সাবিনার ফ্রি কিক বক্সের মধ্যে আফিদার ভলিতে মাসুরা পারভীন হেড করেন। তহুরা আরেক হেডে বল জালে পাঠান। এক মিনিট পরেই অধিনায়ক সাবিনার নেয়া কর্নার সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টের সামনে পড়ে। ফাঁকা দাঁড়িয়ে থাকা ঋতুপর্ণা চাকমা প্লেসিংয়ে ২-০ করেন। ২৪ মিনিটে বক্সের মধ্য থেকে সানজিদার শট সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা তহুরা বল জালে পাঠান।

পরে ম্যাচের বাকি সময়ে বাংলাদেশের পায়ে বলের আক্রমণ অব্যাহত থাকলেও ব্যবধান বাড়েনি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ড্রেসিংরুমে যেতে হয় সাইফুল বারী টিটুর দলকে। প্রথমার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৫৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন সানজিদা আক্তার। পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। ৭৫ মিনিটে সাবিনা খাতুনের গোলে ৬-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। ৭৪তম মিনিটে সানজিদার বিকল্প হিসেবে মাঠে নামা মাতসুশিমা সুমাইয়া ৮৮তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে দারুণ এক শটে দলের স্কোরলাইন ৭-০ করেন।

ম্যাচ শেষে অতিরিক্ত ৯০ মিনিটের প্রথম মিনিটে শামসুন্নাহারের গোলে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।

ভয়ংকর রূপে ধরা দিলো বাংলার মেয়েরা, সিঙ্গাপুরের জালে ৮ গোল

আপডেট সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩