ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া ছুরিকাঘাতে তরুন খুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ৩১০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ছুরিকাঘাতে রনি নামের এক তরুণ হত্যার অভিযোগে রাজু (২২) নামের আরেক তরুনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ।আজ সকাল ৭টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রনি ঢালী পৌর শহরের ভাদুঘর এলাকার মানিক ঢালীর ছেলে।
আটক রাজু পৌর এলাকার ভাদুঘরের সাঈদ মিয়ার ছেলে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়। এর আগে গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশর এলাকায় রনি ঢালী নামের এক তরুণকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাজু। পরে হাসপাতালে তাকে নিয়ে গেলে রনিকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেলের পর রনি বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে রনি তার বন্ধু ভাদুঘর এলাকার রাজুর সঙ্গে বিয়াল্লিশ্বর এলাকায় একটি নির্জন কাঠ বাগানের পাশে একটি মসজিদের কোনায় অবস্থান করছিলেন। এরই মাঝে কোনো একটি বিষয় নিয়ে রনিকে ছুরিকাঘাত করে রাজু পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত রনিকে তার আরেক বন্ধু শুভ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এর কিছুক্ষণ পর মারা যায় রনি। শুভ হাসপাতালে পুলিশকে জানায়, রনি ফোন দিয়েছিল তাকে। তারপর সে ঘটনাস্থলে গিয়ে দেখে রনি ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনা ঘটার ১২ ঘণ্টার মধ্যে রাজুকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। সে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিল। রাজু কে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে কি কারণে রনিকে সে ছুরিকাঘাত করে হত্যা করেছে।এর পরই মুল রহস্য উদঘাটন হবে।

ব্রাহ্মণবাড়িয়া ছুরিকাঘাতে তরুন খুন

আপডেট সময় : ০৬:০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩