ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬২ টি গৃহহীন পরিবার পেল আশ্রয়ণের ঘর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৯২ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে ৬৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯ উপজেলার ৭ উপজেলায় এসব ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তৃতীয় ও ৪র্থ পর্যায়ে জেলা সদরে ১০৫ টি, বাঞ্ছারামপুরে ১২৬ টি, নবীনগরে ১০০ টি, আখাউড়ায় ৮ টি, সরাইলে ৪৯ টি, আশুগঞ্জে ২০ টি এবং নাসিরনগরে ২৫৪ টি ঘর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শহরের সুর সম্রাট দি আলাউদ্দীন সঙ্গীতাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোঃ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমূখ। পরে অতিথিবৃন্দ ভেদে সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী পেশার উপকার ভোগীদের মাঝে আশ্রয়ণের ঘরের চাবি হস্তান্তর করেন।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ২ টি ঘরের বরাদ্দ আসে। এর মধ্যে ৫ হাজার ৭’শ ঘর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬২ টি গৃহহীন পরিবার পেল আশ্রয়ণের ঘর

আপডেট সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩