ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৫৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইপসা’র আয়োজনে জেলা শহরের ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া, বিদ্যালয়ের পরিচালক কমিটির সদস্য এডভোকেট চৌধুরী মোঃ শামসুজ্জামান সুজন, মোঃ আল-আমিন, ফারজান আক্তার, শিক্ষার্থী বুশরা বিন্তে কিবরীয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র জেলা সমন্বয়কারী গোলাম ছারোয়ার।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্য বিবাহ সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এ ব্যাধি থেকে সমাজকে রক্ষায় শিক্ষার্থীসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
এ সময় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক তথ্য বোর্ড উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩