সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৮৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক লিফলেট প্রচারণা করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেলপথের বিভিন্ন স্টেশন ও আশপাশ এলাকায় দিনব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। এর ধারাবাহিকতায় আশুগঞ্জ রেলস্টেশন, তালশহর, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ কার্যক্রম চালানো হয়। এ সময় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পথচারী, রেলওয়ে যাত্রী, স্কুল, কলেজের শিক্ষার্থীদের মাঝে লিফলেট দিয়ে সচেতন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাড়ির ইনচার্জ শাহ আলম, আখাউড়া আরএনবির ইনচার্জ জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথে বিভিন্ন চলন্ত ট্রেনে যেসব পাথর নিক্ষেপের ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে। বিশেষ করে প্রত্যেকটি ঘটনা যেসব স্থানে ঘটেছে সেসব স্থানে রেলওয়ে বিভাগের এডিশনাল আইজি ও সিলেট উপ-কমিশনারের নেতৃত্বে পাথর নিক্ষেপের ঘটনা বন্ধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করে সচেতনতা বাড়ানো হচ্ছে। একই সাথে পাথর নিক্ষেপের সর্বোচ্চ শাস্তির বিষয়ে সকলকে সতর্ক করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ১০ দিনের ব্যবধানে চলন্ত ট্রেনে তিনটি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক আয়কর আইনজীবীর একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর পাশাপাশি দুইজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া রেলপথে চলাচলকারী যাত্রীদের মাঝে আতংক রয়েছে।





















