ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বৈশ্বিক সংকটে ব্যাহত হচ্ছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

দেশে মানসম্পন্ন জ্বালানি সরবরাহ এবং শিল্প কারখানায় দীর্ঘমেয়াদি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দেশের অভ্যন্তরে তেল, কয়লা ও গ্যাস অনুসন্ধান প্রক্রিয়া জোরদার করার তাগিদ দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা।

রোববার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘বিদ্যুৎ, জ্বালানি ও উপযোগীতা’ বিষয়ক স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ব্যবসায়ীরা এ আহ্বান জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবসায়ীদের প্রাণ। কিন্তু বৈশ্বিক সংকটসহ নানা কারণে শিল্প-কারখানায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যাহত হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বেড়েছে পণ্যের দাম। আগামী গ্রীষ্মে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায় সে বিষয়ে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করছি।

জ্বালানি খাতের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে জ্বালানির কোনো বিকল্প নেই। কীভাবে এই খাতের উন্নয়ন করা যায়, সেই প্রস্তাবগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরেন। আমরা সরকারের সাথে আলোচনার ভিত্তিতে আপনার পরামর্শ বাস্তবায়নের চেষ্টা করব।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ১৫ বছর আগে দেশের জ্বালানি খাতের পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। আমরা এখন জ্বালানি নিয়ে ভালো অবস্থানে আছি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ ছিল অত্যন্ত জরুরি। এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

কমিটির চেয়ারম্যান এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) হুমায়ুন রশীদ বলেন, আমরা এখনো জ্বালানির অবকাঠামো উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের সীমান্ত বাণিজ্যের দিকে নজর দিতে হবে। যেমন গ্রীষ্মকালে এখানে বিদ্যুতের চাহিদা বেশি থাকে, তাই নেপাল থেকে কীভাবে বিদ্যুৎ আমদানি করা যায় এবং একই সঙ্গে শীতকালে প্রয়োজনে নেপালে কীভাবে বিদ্যুৎ সরবরাহ করা যায় সে বিষয়ে জোরালো উদ্যোগ নিতে হবে। এখানে ভারত খুবই গুরুত্বপূর্ণ অংশ, তাদেরও আলোচনায় রাখা উচিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি মো. মুনির হোসাইন, এফবিসিসিআই পরিচালক হাজী হাফেজ হারুন, সাবেক পরিচালক ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর প্রমুখ।

বৈশ্বিক সংকটে ব্যাহত হচ্ছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ

আপডেট সময় : ০৫:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪