বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথে ডাক পেলেন যারা
- আপডেট সময় : ০৮:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ১৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সরকারের নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছে। এর আকার বা এর পূর্ণাঙ্গ সদস্যপদ সম্পর্কে চুড়ান্ত কোন তথ্য জানা যায়নি। তবে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন সভা সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিপরিষদ থেকে যারা শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন তার হলেন: আ. ক. ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান কামাল, ড. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, মোহাম্মদ হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মেজর জে. (অব.) আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন।
স্থপতি ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা:
বেগম সিমিন হোমেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম (টিটু)।
বুধবার রাত পৌনে ৯টায় সচিবালের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব নাম ঘোষণা করেন। শপথ নেওয়ার পর পরই তাদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

























