ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বিশ্ব ইজতেমায় পুলিশ সদস্যসহ ৭ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব ইজতেমার প্রথম দিন পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইজতেমা ময়দানে মারা গেছেন ৪ জন, ময়দানে যাওয়ার পথে একজন পুলিশ সদস্যসহ ৩ জন, মোট ৭ জন মারা গেছেন।

বিশ্ব ইজতেমার মিডিয়া সেলের প্রধান মো. হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইজতেমা ময়দানে নিহত চার মুসল্লি হলেন, ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার সময় যে ৩ জনের মৃত্যু হয়েছে তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউড়া গ্রামের ইউনুছ মিয়া (৬০)। ইজতেমায় যাওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌদ্দি টোলা গ্রামের জামান মিয়া (৪০) ও হাসান উজ্জামান (৩০) নামে এক পুলিশ সদস্য মারা যান।

একই দুর্ঘটনায় আহত এসআই আমির হামজাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা দুজনই মানিকগঞ্জ জেলা পুলিশ থেকে ইজতেমায় দায়িত্ব পালন করতে এসেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম খান পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইজতেমায় যোগ দিতে দুই দিন আগে থেকেই দেশ-বিদেশের তাবলিগ জামাতের অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে আসছেন। তারা দলে দলে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপে করে ইজতেমায় আসছেন। শুক্রবার ফজরের পর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল কর্মসূচি।

তাবলিগ জামাতের এই বার্ষিক মাহফিল আগের মতোই দুই দফায় অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি চারদিনের ব্যবধানে অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমায় পুলিশ সদস্যসহ ৭ জন নিহত

আপডেট সময় : ০১:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪