ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

বিশ্বকাপের পর তাহলে ব্রাজিলের এই প্রথম জয়!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলা যায় বিশ্বকাপের পর ব্রাজিলের এই প্রথম জয়। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো ব্রাজিলকে। এরপর কাতার বিশ্বকাপের পর তাদের একমাত্র প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। তবে এবার আর গিনিকে সেই সুযোগ দেয়নি ব্রজিল। গিনির বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-১ গোলে বড় জয়ই পেয়েছে সেলেসাওরা।

গত মাসে স্প্যানিশ লা লিগার ম্যাচে বর্ণবাদের শিকার হন ভিনিসিয়াস জুনিয়র। তাই বর্ণবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে গিনির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে কালো জার্সি পরে খেলেছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে এদিন অভিষেক হয় জোয়েলিংটনের। আর এই মিডফিল্ডার অভিষেকেই গোলের দেখা পান। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কালো জার্সি গায়ে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্তর্বর্তীকালীন কোচ মেনেজেসের দল স্পেনের বার্সেলোনার কর্নেলা এল প্রাতে গিনির বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দেখেছে। প্রথমার্ধে ২ গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ২ গোলে বড় জয় পায় ব্রাজিল।

চিরচেনা হলুদ জার্সির বদলে কালো জার্সিতে ব্রাজিল যতটা অপরিচিত, মাঠে খেলা শুরু থেকেই খুব একটা ব্রাজিলিয়ান ছিল না। ব্রাজিলের তুলনায় আক্রমণের ধার বেশি ছিল আফ্রিকার দেশ গিনিরই। ব্রাজিলের খেলায় ছিলো অনেকটা ছন্নছাড়া ভাব।

খেলার প্রবাহের বিপরীতে ম্যাচের ২৬তম মিনিটে ফ্রি কিক থেকে ম্যাচের প্রথম গোলটি এনে দেন জোয়েলিংটন। ব্রাজিলের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই গোল করেন এই মিডফিল্ডার। চার মিনিট পর ডান দিক থেকে আক্রমণ করে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রদ্রিগো।

ম্যাচের ৪৭তম মিনিটে গিনির জালে তৃতীয়বারের মতো গোল করেন ব্রাজিলের সেন্টার ব্যাক এডার মিলিতাও। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেললেও আর কোনো গোলের দেখা পাচ্ছিলো না ব্রাজিল। শেষ পর্যন্ত নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা ভিনিসিয়াসের পা থেকে ৪র্থ গোলটি আসে।

ম্যাচের ৮৮তম মিনিটে গিনির ডি-বক্সে ব্রুনো গুইমারেসকে পেনাল্টি দেন রেফারি। সেই পেনাল্টি থেকে ৪-১ গোলে দলের জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস।

আগামী মঙ্গলবার সেনেগালের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ব্রাজিল। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে হবে ম্যাচটি।

বিশ্বকাপের পর তাহলে ব্রাজিলের এই প্রথম জয়!

আপডেট সময় : ০৩:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩