ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

বিএনপির সমাবেশ চলাকালে সংবাদকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

২৮ অক্টোবর শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন সময় দায়িত্বপালনরত ৩০ জন গণমাধ্যমকর্মীর উপর বিএনপির নেতা-কর্মীদের বর্বোরোচিত হামলা, মারধর ও গণমাধ্যমের যানবাহন ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতৃবৃন্দ।

২৯ অক্টোবর রোববার এক বিবৃতিতে সম্পাদক ফোরাম নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় অতীতের মত আবারও বিএনপির দুষ্কৃতকরীরা নগরীর বিভিন্ন স্থানে যে নির্মমভাবে হামলা করেছে তা নজিরবিহীন।

নেতৃবৃন্দ মনে করেন, বিএনপি-জামায়াত ও তাদের দোষরদের রাজনৈতিক কর্মসূচীর নামে সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন সরকারি স্থাপনার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সচিত্র খবর প্রকাশের আক্রোশ থেকেই দায়িত্বপালনরত সাংবাদিকদের উপর পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং সাংবাকিদদের নিরাপত্তার উপর নির্লজ্জ আক্রমন। আমরা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য  সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি । আগামীতে রাজনৈতিক কর্মসূচীর সময় যেকোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মরত সাংবাদিকদের উপর হামলা এবং গণমাধ্যমের যানবাহন ভাংচুর করলে সেই দলের বিরুদ্ধে সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

ইতিপূর্বে বিএনপি ‘সময় টিভি’ এবং ‘একাত্তর টিভি’কে বর্জন করার যে নেক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‍নিয়েছে সম্পাদক ফোরাম। কারণ এটি একটি রাজনৈতিক দলের গণমাধ্যমের প্রতি অসষ্ণিুতার বহিপ্রকাশ, যা নিন্দনীয়।

বিএনপির সমাবেশ চলাকালে সংবাদকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩