ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বিএনপির আগুন সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে সম্পাদক ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ৭ জানুয়ারি’২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের নামে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নাশকতা ও মানুষ পুড়িয়ে মারার ষড়যন্ত্র-চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম।

বুধবার বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আহবায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা কিছু দল নির্বাচন বর্জন ও প্রতিরোধের নামে লাগাতার অবরোধ, হরতাল ও অসহযোগ কর্মসূচী দিয়ে যানবাহন ও ট্রেনে অগ্নিসংযোগ করে মানুষ হত্যার মাধ্যমে যে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করেছে, তা দেশের মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে এবং প্রতিরোধ করছে।

বিবৃতিতে আরো বলা হয়, নির্বাচনে অংশগ্রহন করা অথবা নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত যে কোনো ব্যক্তি এবং দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচন বর্জনের নামে নির্বাচন পন্ড করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস সম্পূর্ন বেআইনী এবং অপরাধ। এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানাচ্ছি। ২০১৩-২০১৫ সালে বিএনপি-জামায়াত নির্বাচন পন্ড করার লক্ষ্যে যে আগুন সন্ত্রাসের মাধ্যমে পুড়িয়ে শত শত মানুষ হত্যা করেছে, তা জনগণ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে এবং যথাসময়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারেও বিএনপি-জামায়াত সৃষ্ট সন্ত্রাস ও নাশকতা নির্বাচন বন্ধ করতে পারবে না এবং যথাসময়ে সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতিসংঘসহ যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার ব্যাপারে আহ্বান জানিয়েছে, তাদের বিএনপি-জামায়াতের সৃষ্ট নির্বাচন বিরোধী সন্ত্রাস ও নাশকতার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহবান জানান বাংলাদেশ সম্পাদক ফোরাম।

বিএনপির আগুন সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে সম্পাদক ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩