বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বেলা দেড়টার দিকে বিআইডব্লিউটিএর ডিসিং পাইপের স্তুপে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
প্রত্যক্ষদর্শী সাকিল ও রহিম জাহান, স্থানীয় বাসিন্দারা বেলা দেড়টার দিকে হঠাৎ বিআইডব্লিউটিএর গোডাউনে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এই গোডাউনের ভিতর প্রধানত ড্যাজিং এর পাইপ স্তূপ করে রাখা হয়েছে। পাইপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে একই স্থানে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

























