ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

বারিতে কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২১৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর কীটতত্ত্ব বিভাগ আয়োজিত ফল ও শাকসবজির ক্ষতিকারক পোকামাকড় ব্যবস্থাপনায় কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠিত এ কৃষক প্রশিক্ষণে গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০ জন কৃষক/কৃষানী অংশগ্রহণ করেন। কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিচালক (সেবা ও সরবরাহ), ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন, কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সুলতান আহমেদ এবং ড. মো. আখতারুজ্জামান সরকার। প্রধান অতিথির বক্তব্যে বারির মহাপরিচালক ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে বিষাক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ সম্মত জৈব বালাইনাশক ভিত্তিক দমন ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ মাঠে প্রয়োগের জন্য উপস্থিত কৃষকদের প্রতি আহবান জানান।

বারিতে কীটনাশকের সফল ও নিরাপদ ব্যবহারের কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ

আপডেট সময় : ০৫:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩