ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বায়ুদূষণে ঢাকা শীর্ষে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানী ঢাকা বায়ুদূষণে শীর্ষে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সন্তানরা বিদেশে থাকে, তাই দেশের বায়ু দূষণ নিয়ে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তাদের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

বায়ুদূষণে রাজধানী ঢাকা শীর্ষে- গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সোমবার (২৭ নভেম্বর) বায়ুদূষণ সংক্রান্ত রুল শুনানি হয়।

এদিকে ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়েছেন হাইকোর্ট। এসব নির্দেশনা বাস্তবায়নের পর আগামী দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্টের দেওয়া আদেশে বলা হয়, পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া টায়ার পোড়ানো ও ব্যাটারির রিসাইক্লিং বন্ধ রয়েছে। এছাড়া ঢাকার পাশের চার জেলা গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধ করা, ঢাকায় বালু, ময়লা ও বর্জ্য বহনের সময় ট্রাকসহ সংশ্লিষ্ট যানবাহন ঢেকে চলাচল করার ব্যবস্থা নিশ্চিতসহ ৯ দফা নির্দেশনা দেওয়া হয়।

আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এসব নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হলে ফেব্রুয়ারিতে বায়ু দূষণ কিছুটা কমতে শুরু করে। তবে বর্তমানে সবচেয়ে বেশি বায়ু দূষণের শহর হিসেবে গণমাধ্যমে আবারো ঢাকা শহর। তাই গত ১৫ নভেম্বর গণমাধ্যমে প্রতিবেদন যুক্ত করে আবেদন করা হয়। গণমাধ্যমে বায়ু দূষণের বর্ণনা সবার জন্য উদ্বেগজনক। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে নাগরিকদের বেঁচে থাকার মৌলিক অধিকার খর্ব হতে পারে বলে পর্যবেক্ষণ দেন আদালত।

এর আগে ‘ঢাকার বাতাসে নতুন বিপদ’ শিরোনামে ২০১৯ সালের ২১ জানুয়ারি একটি প্রতিবেদন ছাপা হয় পত্রিকায়। এটি যুক্ত করে এইচআরপিবির পক্ষে ২৭ জানুয়ারি রিট করা হয় হাইকোর্টে। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ২৮ জানুয়ারি হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্র্বতীকালীন নির্দেশনা দেন।

এরই ধারাবাহিকতায় ঢাকায় বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক শুনানিতে দূষণরোধে কয়েক দফা নির্দেশনা চেয়ে রিট আবেদনকারী সম্পূরক একটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরে ১৩ জানুয়ারি হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন।

বায়ুদূষণে ঢাকা শীর্ষে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট

আপডেট সময় : ০৩:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩