ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বাঞ্ছারামপুরে নদীতে ডুব দিয়ে নিখোঁজ জুলেখা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ৪০২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
নানা বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে জুলেখা আক্তার (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন। নিখোঁজ জুলেখা বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের সুজন মিয়ার মেয়ে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জুলেখা নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ধরাভাঙ্গা গ্রামের পাশে এমপি টিলা এলাকায় মেঘনা নদীতে তার বড় বোনের সঙ্গে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেনি জুলেখা। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে খবর পেয়ে নবীনগর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত আজ দুপুর ৩ টা পর্যন্ত শিশটির সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, গত শুক্রবার জুলেখা তার মায়ের সঙ্গে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে তার নানা হান্নান মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর ১টায় শিশুটি নানার বাড়ির পাশে মেঘনা নদীতে বড় বোনের সঙ্গে গোসল করতে যায়। তবে ডুব দিয়ে আর ওপরে ওঠেনি জুলেখা। স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন।

সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপ পরিদর্শক এস আই কাউসার মাতব্বর জানান, সলিমগঞ্জ নৌ-পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বাঞ্ছারামপুরে নদীতে ডুব দিয়ে নিখোঁজ জুলেখা

আপডেট সময় : ০৭:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩