বাগেরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:২৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
বাগেরহাটে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উদয়ন বাংলাদেশ এর হলরুমে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও আশার আলো বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আশার আলো বাংলাদেশের পরিচালনা পরিষদের সভাপতি ও সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে আশার আলো বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, নারী নেত্রী এ্যাডভোকেট লুনা সিদ্দিকী, এ্যাডভোকেট আফরোজা খানম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, বাগেরহাট পৌরসভার মহিলা কাউন্সিলর ডালিম আক্তার, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক আরিফুল ইসলাম আকিঞ্জি, মোঃ কামরুজ্জামান প্রমুখ।
















