ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্যবসায়ী মনি হত্যাকান্ডে প্রধান আসামীসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার -০২ Logo মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সিরাজদিখান থানার (ওসি) মোঃ আলাউদ্দিন নির্বাচিত  Logo বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।। Logo আমরা সমাজের পরিবর্তন আনতে চাচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের মারধোরের অভিযোগ Logo সীমান্তে চালানজব্দ ৮৫ লাখ টাকার মালামাল উদ্ধার  Logo কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর Logo মেয়েদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়তে পরিবার-সমাজকেও দায়িত্ব নিতে হবে Logo পাচার হওয়া অর্থের ফ্রিজ হিসাব থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি Logo আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: স্থানীয় সরকারমন্ত্রী

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ধানসিঁড়ি হোটেল অডিটোরামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ডের কার্যকারিতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার, সদস্যসচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান এবং জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাগেরহাটের সামাজিক বাস্তবতা, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন নাগরিক ইস্যু নিয়েও আলোচনা হয়। এনসিপির নেতারা মনে করেন, এ ধরনের মতবিনিময় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সংলাপের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাগেরহাটের রাজনৈতিক পরিসরে এ বৈঠক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ট্যাগস :

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক।।

আপডেট সময় : ০৮:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬