ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া, BAFWWA) কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ২২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান আজ ২০ নভেম্বর ২০২৪ তারিখে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের সূচনা করেন। উক্ত অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীবৃন্দসহ কেন্দ্রীয় বাফওয়ার সকল সদস্যা/সদস্য উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের অংশ হিসেবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদ কর্তৃক প্রেরিত শীতবস্ত্রসমূহ (কম্বল) পর্যায়ক্রমে ঢাকার কুর্মিটোলা ও তেজগাঁও এলাকাসহ চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল, বগুড়া, লালমনিরহাট, মৌলভীবাজার, শমশেরনগর, বরিশাল ও কক্সবাজারে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।

ট্যাগস :

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া, BAFWWA) কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণ

আপডেট সময় : ০৪:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪