ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

বাংলাদেশ ধবংস করতে দুই-তিনটি রাজনৈতিক দলের চেষ্টা জনগন প্রতিহত করবে-আইনমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২৫৪ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সে সব ষড়যন্ত্র সম্পর্কে জনগনকে সজাগ থাকতে হবে। আমাদের বিশ্বাস সেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্ন ভিন্ন করে দিবে।
তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী প্রচারনার পথসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছে। জনগন যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়মীলীগকে ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
এর আগে মন্ত্রী মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের এক পথ সভা করেন। পথসভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। পরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথ সভা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এম জি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন ভোট পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ধবংস করতে দুই-তিনটি রাজনৈতিক দলের চেষ্টা জনগন প্রতিহত করবে-আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩