ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বাংলাদেশে সমুদ্র-স্থলবন্দর ব্যবহার করতে চায় নেপাল:নৌপ্রতিমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নেপাল বাংলাদেশের সমুদ্র ও দুটি (বাংলাবান্ধা ও বুড়িমারী) স্থলবন্দর ব্যবহার করতে চায়।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের বৈঠক হবে, যেখানে এসব বিষয় চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এসব কথা বলেন।

বৈঠক শেষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নেপালের সঙ্গে আমাদের অনেক এনগেজমেন্ট আছে। নেপালের প্রচুর ছাত্র-ছাত্রী বাংলাদেশে লেখাপড়া করছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের ব্যাপারে নেপালের খুব আগ্রহ রয়েছে। নেপাল ভূমি বেষ্টিত একটি দেশ। তারা মূলত মোংলা বন্দর ব্যবহার করতে চায়। এছাড়া তারা বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করতে চায়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে বন্দরগুলো পরিদর্শন করেছেন। তিনি চান সেগুলো যাতে দ্রুত হয়। আমরাও এর বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছি। প্রধানমন্ত্রী পর্যায়ে এটি নিয়ে কথা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী যখন দিল্লি গিয়েছিলেন তিনি একটি বিষয় উত্থাপন করেছেন যে, আমরা কীভাবে ভারতের ২৩ কিলোমিটার ভূমি ব্যবহার করে নেপালের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারি। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমাদের একটা মিটিং হবে, সেখানে এ বিষয়গুলো চূড়ান্ত হবে।

প্রতিমন্ত্রী বলেন, নেপাল এখন ফুলবাড়িতে আসতে পারে। কিন্তু আমাদেরগুলো যেতে পারে না। এই সংকট সমাধানে আমরা তিন দেশ একসঙ্গে কাজ করছি। তারাও এটা চায়, আমরাও চাই। এমনটা হলে বহির্বিশ্বে ব্যবসা-বাণিজ্য আরও মসৃণ হবে বলে জানান তিনি।

বাংলাদেশে সমুদ্র-স্থলবন্দর ব্যবহার করতে চায় নেপাল:নৌপ্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪