ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেছেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

আগামী বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, হযরত ইবরাহীম আলাইহিস সাল্লাম মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন- তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, প্রতি বছর এই উৎসব পালনের মাধ্যমে ধনী মুসলমানরা তাদের আত্মীয়-স্বজন ও গরীব-দুঃখী মানুষের মধ্যে সংহতি ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠার জন্য কোরবানির পশুর মাংস বিতরণ করে।

শেখ হাসিনা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের ত্যাগ, আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

পবিত্র ঈদুল আজহার বার্তাকে হৃদয়ে ধারণ করে বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি প্রতিবারের মতো এবারের ঈদও ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনবে অনাবিল সুখ-শান্তি ও আনন্দের বার্তা।’

বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আপডেট সময় : ০৮:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩