ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মচারীকে শোকজ Logo রাজাপুরে বৃত্তি পরীক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

বশেমুরকৃবিতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কিত সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ২৭৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অবহিতকরণ সভা আজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এবং পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও এপিএ বাস্তবায়ন টিমের সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মো. ময়নুল হক। সভায় তথ্য অধিকার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য প্রদান করেন। তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কর্মকর্তা ও উপরেজিস্ট্রার (জনসংযোগ) কৃষিবিদ মো. মজনু মিয়া। অবহিতকরণ সভার পূর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহন জনসচেতনতামূলক একটি র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অবহিতকরণ সভায় কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

বশেমুরকৃবিতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কিত সভা ও র‌্যালী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩