বঙ্গবন্ধুর পক্ষে ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণ করেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিশেষ সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করেছে।
বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণ করেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বঙ্গবন্ধুর পক্ষে এই সনদ বুঝে নিতে স্বেচ্ছাপ্রণোদিত হয়েছিলেন।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় শুরু হওয়া বিশেষ সমাবর্তনে বিশ্ববিদ্যালয় আচার্য ও বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী বঙ্গবন্ধুকে এই ডিগ্রি প্রদান করা হয়। ডিগ্রি প্রদানের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান।
এর আগে সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী সমাবর্তনস্থলে পৌঁছান। এসময় অতিথিরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বেলা ১১টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সমাবর্তনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন।























