ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

ফাঁকা ঢাকায় এখনো জমেনি কারওয়ান বাজার, কিছুটা কম মাছ-সবজির দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৪২৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রাজধানীর অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার কারওয়ান বাজারে এখনো জমে ওঠেনি বেচাকেনা। বাজারে ক্রেতার উপস্থিতি কম, সরবরাহও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে কিছু সবজি ও মাছের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বুধবার (১১ জুন) সকালে কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, আড়তগুলোতে ক্রেতাদের আনাগোনা কম। বাজারে নেই ব্যস্ততা। একই অবস্থা খুচরা বাজারেও। বেলা বাড়লেও খুচরা বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম। দোকানিরা বলছেন, ঈদের ছুটি শেষ না হওয়ায় বহু মানুষ এখনো ঢাকায় ফেরেননি। ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা এজন্য কম। ফলে বেচাকেনা জমে ওঠেনি।

অন্যদিকে, বাজারে পণ্য সরবরাহ কম বলে জানিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। সবজির আড়তের বিক্রেতা জাবেদ হোসেন বলেন, মানুষ এখনো গ্রামে। মানুষ ঢাকায় ফিরলেই বাজারে ভিড় বাড়বে। তাই সরবারাহ কম। এছাড়া সারাদেশে মোকামসহ জেলা-উপজেলাগুলো থেকে পণ্য কম আসছে।বিক্রেতারা বলছেন, দু-একটি পণ্য ছাড়া ২৫ টাকা থেকে ৬০ টাকার মধ্যে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা আলী হোসেন জাগো নিউজকে বলেন, বাজারে এখন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের আনাগোনা বেশি। তবে পাইকাররা গতকাল থেকে কম সরবারাহের অজুহাতে দাম কিছুটা বাড়িয়েছেন। কিন্ত ক্রেতা কম থাকায় বাজারের সবকিছুর দাম স্থিতিশীল রয়েছে বলে মনে হচ্ছে।

বেশ কয়েকজন পাইকারি ও খুচরা সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুম আসায় বাজারে সবজির দাম আর কমার সম্ভাবনা নেই। সামনের সাপ্তাহ থেকে শাক-সবজির দাম বেড়ে যাবে। কারওয়ান বাজারের কামারপট্টি এলাকায় রাস্তার ওপর বিভিন্ন ধরনের মাছ নিয়ে বেচাকেনা করছেন আজগর। তিনি বলেন, বাজারে ক্রেতা খুবই কম। পাঙ্গাস-তেলাপিয়া মোটামুটি কম দামে বিক্রি হচ্ছে। ক্রেতা বাড়লে মাছের দাম সামনে আরও বাড়তে পারে।সার্বিকভাবে কারওয়ান বাজারে এখনো ঈদ পরবর্তী স্থবিরতা বিরাজ করছে। ক্রেতা কম, বিক্রি কম। পণ্যের দামও স্থিতিশীল। শহরবাসী ফিরলে এবং পরিবহন ও সরবরাহ স্বাভাবিক হলে আবারও বাজারে গতি ফিরবে। এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা।

ট্যাগস :

ফাঁকা ঢাকায় এখনো জমেনি কারওয়ান বাজার, কিছুটা কম মাছ-সবজির দাম

আপডেট সময় : ০২:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫