ফরিদগঞ্জে স্ত্রী ও শাশুড়ি হত্যা: আসামির মৃত্যুদন্ড
- আপডেট সময় : ০৭:১৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২৯১ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া এলাকায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীন হত্যা মামলায় আসামী আল মামুন মোহনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
আজ দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম। আসামির উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ার সেলিম খানের মালিকানাধীন বসত ভবনের নিচতলায় ইফতারের সময় স্ত্রী ও শাশুড়িকে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ মামলায় ২৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী রিতু নিহত হয়, শাশুড়ি আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার একদিন পর মারা যান।
রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এডিশনাল পিপি অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, এপিপি অ্যাডঃ দেবাশীষ কর মধু। অ্যাডঃ জসিম উদ্দীন জানিয়েছেন, এ মামলায় ২৮ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রধান শেষে আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আদালতের এই রায়ে তারা খুশি।
এছাড়াও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ সফিকুল ইসলাম ভূইয়া।



















