ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

প্রাচ্য-পাশ্চাত্যের সংযোগে দেশ এগিয়ে নিতে কোস্টগার্ডকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হিসেবে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ ক্ষেত্রে কোস্টগার্ডকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কোস্টগার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য ইতোমধ্যে একটি এভিয়েশন ইউনিট নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রত্যেকেই একটি ঠিকানা পাবে, উন্নত জীবন পাবে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সমুদ্রসীমা অর্জন বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত। ১৯৭৫ সালের পর কোনো সরকারই সামুদ্রিক অধিকার রক্ষায় পদক্ষেপ নেয়নি। পরে আওয়ামী লীগ সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়ে সমুদ্রসীমার অধিকার নিশ্চিত করে।

সমুদ্রসীমায় থাকা সম্পদ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য এরই মধ্যে সুনীল অর্থনীতি বা ‘ব্লু ইকোনমি’ ঘোষণা করা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিস্যাট নেট যোগাযোগ ব্যবস্থাসহ ৫টি স্টেশন ও একটি আউটপোস্টের উদ্বোধন করেন।

প্রাচ্য-পাশ্চাত্যের সংযোগে দেশ এগিয়ে নিতে কোস্টগার্ডকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪