ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোজাম্মেল হক 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ২৮০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।‍

মো: মাঈন উদ্দিন ,কুমিল্লা  জেলা প্রতিনিধি :
অন্তর্বতী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত সচিব (পিএস)  হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ মোজাম্মেল হক ৷ তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার, মহালক্ষী পাড়া উত্তর মোল্লা বাড়ির সন্তান৷  মোহাম্মদ মোজাম্মেল হককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করবেন। মোজাম্মেল হক বর্তমানে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসাবে দায়িত্ব পালন করছেন। মহাপরিচালক পদ-মর্যাদার এই কর্মকর্তা বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের সদস্য। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করে ফরেন সার্ভিসে যোগ দেন। পেশাগত জীবনে চীনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ছাড়াও মোজাম্মেল হক মেক্সিকো এবং যুদ্ধকবলিত লিবিয়াতে অত্যন্ত চ্যালেঞ্জিং ভাবে দায়িত্ব পালন  করেছেন। এ ছাড়া হেডকোয়ার্টারে নবগঠিত দক্ষিণ আমেরিকা অনুবিভাগের প্রথম মহাপরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাষ্ট্রচার, সার্ক-বিমসটেক এবং আফ্রিকা অনুবিভাগে বিভিন্ন পদে কাজ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গুরুত্বপূর্ণ ওই পদে তাকে নিয়োগ দেয়া হয়। মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের নিমিত্তে মোহাম্মদ মোজাম্মেল হকের চাকরি এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়। দৈনিক বাংলাদেশের কন্ঠের সম্পাদক ফারুক খাঁন  এবং জেলা ব্যুরো চীফ আলমগীর হোসেন আলমের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মোজাম্মেল হক কে ।

ট্যাগস :

প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোজাম্মেল হক 

আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪