ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

প্রধানমন্ত্রী দেশের সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টির ফুটবল খেলা বন্ধ করেছে- আইনমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৫৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ‘দেশে এখন আইনের শাসন আছে। নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই। আর তারা আইনের শাসনের কথা বলে।’
তিনি আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে এটাইত গণতন্ত্র। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। আগমী নির্বাচনে কোন নির্দলীয় সরকার বা কেয়ারটেকার সরকার থাকবে না।’
কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী দেশের সংবিধান নিয়ে বিএনপি-জাতীয় পার্টির ফুটবল খেলা বন্ধ করেছে- আইনমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩