ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গণভবনে রওশন এরশাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন সংসদে বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তার গণভবনে আসার খবর নিশ্চিত করছে আওয়ামী লীগের একাধিক সূত্র। জানা গেছে, রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ রয়েছেন। তারা দুপুর একটায় গণভবনে উপস্থিত হন।

দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ ও তার অনুসারী নেতারা।

এর আগে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এবং গত ১৯ নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রায় এক ঘণ্টা পর বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রওশন এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সম্ভব হলে, সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আহ্বান জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। বলা হয়েছে তফসিলের সময় পেছানোতেও।

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গণভবনে রওশন এরশাদ

আপডেট সময় : ০২:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩