ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে তাকে আটক করে টহল পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৯ মে পুঠিয়ার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে বিভিন্ন জেলা থেকে চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩