ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

পুলিশ-বিএনপির সংঘর্ষে কাকরাইল মোড় রণক্ষেত্রে পরিণত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপে রাজধানীর কাকরাইল মোড় রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে সংঘর্ষের সময় কাকরাইলের হেয়ার রোডের একটি পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছেন। কাকাইলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করছে বিএনপি।

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপি কর্মীরা। এদিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে রাজমনি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে।

নয়াপল্টন ও কাকরাইল ঘুরে দেখা যায়, ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়সহ প্রায় প্রতিটি মোড়ে বিভিন্ন পুলিশ সংস্থার কয়েকশ সদস্য ডিউটি করছেন। ফকিরাপুল জংশনে একটি জলকামান এবং একটি সাঁজোয়া যানও (রায়ট কার) রয়েছে।

পুলিশ-বিএনপির সংঘর্ষে কাকরাইল মোড় রণক্ষেত্রে পরিণত

আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩