ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ ইটভাটা শ্রমিক আহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ১৭৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শ্রমিকবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ জন শ্রমিক আহত হয়েছে। আজ দুপুরে উপজেলার খাড়েরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, জেলার সদর উপজেলার করম আলী (৪৫) সরাইল উপজেলার মামুন (২২), লিটন (৪০), জামাল (৪০), নুরউদ্দিন (৬০), কামাল (৩৮), আনোয়ার হোসেন (৩৫), সাব্বির (২৫), নাসিরনগরের আজিজ ভুইয়া (৫৯), হবিগঞ্জের মাধবপুরের দেলোয়ার (১৯), রুবেল (৩৫), রাসেল (২০), ইউনুস (৩৮) ও চালক হাবিবুল্লাহ (৫৫)।
পুলিশ ও আহতরা জানান, ‘সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চয়নিকা ব্রীক্স ফিল্ডের ৩০ জন শ্রমিক দুটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি পিকআপ ভ্যান অপর পিকআপ ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।’
এ বিষয়ে, খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ ১৩ ইটভাটা শ্রমিক আহত

আপডেট সময় : ০৮:১০:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩