ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা, চলছে গণনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ২৯২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি :

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী উপস্থিতিতে এ দানবাক্সগুলো খোলা হয়। এর আগে গত ১৭ আগস্ট মসজিদের ৯টি দানবাক্স খুলে ২৮ বস্তায় টাকা পাওয়া গিয়েছিল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। টাকা গণনার কাজে ২৮৫ জন মাদ্রাসার ছাত্র, ১০ জন শিক্ষক ও ৭০ জন ব্যাংক কর্মকর্তার বিশাল একটি দল কাজ করে যাচ্ছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা অতিরিক্ত দায়িত্ব মিজাবে রহমত এর সার্বিক তত্ত্বাবধানে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টাকা গণনার কাজ তদারকি করছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ জন সেনাবাহিনীর সদস্য, ২০ জন পুলিশ, ৫ জন র‍্যাব ও ১৫ জন আনসার রয়েছেন। পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান জানান, এবার ৩ মাস ১৪ দিন পর মসজিদের ১০টি দানবাক্সে ২৯ বস্তা টাকা পাওয়া গিয়েছে, দিনভর গণনা শেষে সরাসরি ব্যাংক একাউন্টে জমা ও টাকার পরিমাণ জানা যাবে। আর জমাকৃত অর্থ দিয়ে মসজিদের সম্প্রসারণ ও প্রায় দেড়’শ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হবে একটি দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স ভবন।

ট্যাগস :

পাগলা মসজিদের দানবাক্সে ২৯ বস্তা টাকা, চলছে গণনা

আপডেট সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪