ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

পাঁচ কোম্পানিকে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সরকার আরও পাঁচটি কোম্পানিকে মোট ৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে। রোববার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দেশের বাজারে ডিমের দাম বাড়লে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করেন। তিনি বলেন, এখন থেকে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম পড়বে ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা ও দেশি পেঁয়াজ ৬৫ টাকা। তবে ওই ঘোষণার পরও নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি করতে নারাজ ব্যবসায়ীরা।

এর আগে বাজারে সরবরাহ বাড়াতে চারটি কোম্পানিকে প্রাথমিকভাবে চার কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। পরে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এবার আরও পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।

তবে ডিম আমদানির অনুমতির সঙ্গে চারটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। দ্বিতীয়ত, আমদানি করা ডিমের প্রতিটি চালান অবশ্যই রপ্তানিকারক দেশের সরকার বা অনুমোদিত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া মুক্ত শংসাপত্র সহ জমা দিতে হবে।

পাঁচ কোম্পানিকে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩