ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারকে আইনি নোটিশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ২৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগের মাধ্যমে এ নোটিশ পাঠান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক (ডিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের বাঙালি একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে এই পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতিতে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে একটি কৃত্রিম কার্যকলাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মূলত, কৃত্রিমভাবে উদ্ভাবিত এই মঙ্গল শোভাযাত্রার সঙ্গে পহেলা বৈশাখের কোনো সম্পর্ক নেই।
‘মঙ্গল’ শব্দটি একটি ধর্মীয় শব্দ। সব ধর্মের মানুষ তাদের স্রষ্টার কাছে ‘মঙ্গল’ প্রার্থনা করে। এখন এই মঙ্গল শোভাযাত্রার সাথে পাখি, মাছ ও বিভিন্ন প্রাণীর বিশাল ভাস্কর্য প্রদর্শন করে মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে যা বাংলাদেশের সংবিধানের ২-ক অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এটি দণ্ডবিধির ২৯৫-ক ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।
তাই নোটিশ পাওয়ার পর অবিলম্বে এই অসাংবিধানিক, বেআইনি ও কৃত্রিম উদ্ভাবিত ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে সরকারকে আইনি নোটিশ

আপডেট সময় : ০১:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩