ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নৌকায় ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবার সুযোগ দিন:শেখ হাসিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ২৪০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মার্কাই জীবনমান উন্নত করেছে। আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনাদের আরেকবার সেবা করার সুযোগ দিন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরের তারাগঞ্জে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি দেশ থেকে মঙ্গা উচ্ছেদ প্রসঙ্গে বলেন, ‘দেশের প্রতিটি জেলার উন্নয়ন করাই সরকারের লক্ষ্য। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যচ্ছে আওয়ামী লীগ। ধারাবাহিকভাবে ক্ষমতা আছি বলেই দেশ থেকে মঙ্গা দূর হয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশে কেউ ভূমিহীন, কেউ গৃহহীন হবে না। প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিনামূল্যে বই ও উপবৃত্তির ব্যবস্থা করেছে আওয়ামী লীগ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘৯৬ সালে যখন প্রথম ক্ষমতা গ্রহণ করা হয়, তখন বিনা জামানতে বির্গাচাষীদের কৃষি ঋণের ব্যবস্থা করে দিয়েছিলাম। মাত্র ১০ টাকায় কৃষক যাতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কৃষকদের কার্ড করে দেওয়া হয়েছে। ভর্তুকি দিয়ে সার-বীজ ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কৃষির জন্য বিদ্যুতের ভর্তুকি দেওয়া হয়েছে। কৃষি উন্নয়নে সব ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে। এখন আর কাঠের লাঙল নয়, মেশিনে ধান লাগানো ও কাটা হচ্ছে। সেটার ব্যবস্থাও করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।’

এ সময় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেখেছেন, আপনাদের নিশ্চয় মনে আছে, ২০১৩-১৪ সালে কীভাবে আগুনসন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। তাই আপনারা এবার নৌকায় ভোট দিন। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেজন্যই আমরা আপনাদের ভোট চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিন।’

নৌকায় ভোট দিয়ে আরেকবার আপনাদের সেবার সুযোগ দিন:শেখ হাসিনা

আপডেট সময় : ০২:১৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩