ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

নির্বাচন নিয়ে দেশ সংকটে, তা থেকে বেরিয়ে আসতে হবে:সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ সংকটে রয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। এখানে সবাইকে সমান দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্র বাঁচাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যের নির্বাচনী আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ, হয় সফল না হয় ব্যর্থ হবো। কমিশন অবিতর্কিত ফলাফল চায়। তবে আমরা অবশ্যই সফল হব। আমরা গ্রহণযোগ্য ভোট দেখতে চাই। পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। পোলিং হচ্ছে কাস্ট অব ভোট। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই প্রতিটি কেন্দ্রে চোখ রাখবেন।

দেশের গণতন্ত্রে মাঝে মাঝে ধাক্কা আসে উল্লেখ করে সিইসি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে। একটি দেশ বা জাতি এক প্রজন্মকে দিয়ে থেমে থাকবে না। প্রজন্মের পর প্রজন্ম আসতেই থাকবে। আমেরিকান গণতন্ত্রের বয়স আড়াইশো বছর। দেশের গণতন্ত্র ৩০০ থেকে ৪০০ বছরের। বিলেতের ইতিহাস ১৫০০ থেকে ২০০০ বছর হতে পারে তবে তাদের গণতন্ত্র অন্তত ৩০০ বছর ধরে টিকে আছে। আমাদের গণতন্ত্র কিন্তু নতুন। মাঝে মাঝে ধাক্কা আসে। সামরিক শাসন, গণঅভ্যুত্থান ইত্যাদি হয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় এখনও স্থিরভাবে আমরা ৫০ বছর এগুতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা দেখতে চাই ভোটাররা আসছেন বা আসতে পারছেন। পথে বা বাড়িতে কেউ তাদের বাধা দিচ্ছে না। যদি বাধা দেয়া হয় তাহলে নির্বাচন প্রভাবিত হয়ে যায়। নির্বাচন অবাধ হলো না। আমরা দেখতে চাই তারা সকল কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে নির্বাচনকে বাঁচিয়ে রাখতে হবে। নির্বাচন ঘিরে রাজনীতি দ্বিধাবিভক্ত। গ্রহণযোগ্য নির্বাচন জনগনকে গ্রহণ করতে হবে। যদি মানুষ বলে ভোট ভালো হয়েছে তবে সেটি গ্রহণযোগ্য হবে। আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। অর্থনীতিসহ অনেক কিছু ঠিক রাখতে গ্রহণযোগ্য নির্বাচন লাগবে।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল ও মনোনয়নপত্র নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ১৮ ডিসেম্বর থেকে প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন নিয়ে দেশ সংকটে, তা থেকে বেরিয়ে আসতে হবে:সিইসি

আপডেট সময় : ০১:৩৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩