ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

নির্বাচন অবাধ-সুষ্ঠু কোথায় হয়নি তা প্রশ্নবিদ্ধকারীদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চান, তাদের কছে প্রশ্ন হল, কী কী কারণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি সেটা বলতে হবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশি-বিদেশি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই চেয়েছিলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হোক, তাতে প্রশ্নবিদ্ধ করা যাবে এবং নিষেধাজ্ঞা দেওয়া যাবে। নিষেধাজ্ঞার কথা নিয়ে বলেছিলাম, আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। না জেনেই বলিনি। নিষেধাজ্ঞা সম্পর্কে সব জানি বলেই বলেছি।

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে আসতে না পারে সেজন্য বারবার বাধা সৃষ্টি করেছে। জনগণ আমাদের শক্তি, তারা চেয়েছিল বলেই আমরা এসেছি। এছাড়া আওয়ামী লীগ আমাদের শক্তি। এই দলের নেতা-কর্মীদের ত্যাগের বিনিময়ে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমরা এখানে।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক বড় ও উন্নত দেশে নির্বাচন হয়েছে এবং এখন দেখা যাচ্ছে সে নির্বাচনও বিরোধীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এমনকি নির্বাচন পরবর্তী সহিংসতায় এমন অবস্থা যে, অনেক জায়গায় খুনোখুনি হয়ে গেছে। বাংলাদেশে অন্তত এটুকু বলতে পারি, আমাদের জনপ্রশাসন, সশস্ত্র বাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকে অত্যন্ত নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যার জন্য আমরা নির্বাচনটা অবাধ-সুষ্ঠুভাবে করতে পেরেছি।

নির্বাচন অবাধ-সুষ্ঠু কোথায় হয়নি তা প্রশ্নবিদ্ধকারীদের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪